ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ১২ জেলে ট্রলারে ডাকাতি!

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৬:০৪ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ১২ জেলে ট্রলারে ডাকাতি!
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২ টি জেলে ট্রেলারে গভীর রাতে ডাকাত বাহিনী হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এঘটনা জানায়। ডাকাত কবলিত জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তজুমদ্দিনের চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার নদীতে মাছ ধরারত জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত বাহিনী হামলা ও লুটপাট চালায়। এসময় এলোপাতারি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী,আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝী সহ ১২ টি নৌকার ইলিশ মাছ, মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা আরো জানায় ফোরকার ও সেকু বাহিনী মেঘনায় জলদস্যুতায় সক্রিয় রয়েছে। রাতে মেঘনায় টহলের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন জেলেরা। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।

আরও পড়ুন