ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ভোলার চরফ্যাশনে যুবতীর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ১:৫৬ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
ভোলার চরফ্যাশনে যুবতীর লাশ উদ্ধার
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে খাদিজা (১৪) নামের এক যুবতির লাশ উদ্ধার করা হয়েছে৷ শনিবার (১২সেপ্টেম্বর) পৌরসভা ১নং ওয়ার্ডের মফিজুল মিয়ার বাড়ির পাশে বিলের মধ্যে যুবতী মেয়ের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা৷ খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সরেজমিনে জানা যায়, মেয়েটির নাম খাদিজা৷ সে উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে৷ জানা যায়, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ডে ফুফুর বাসা মফিজ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল মেয়েটি৷ দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে তাকে জাহানপুর নিজ বাড়িতে নিয়ে যায়৷ আজ সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার বিলের মধ্যে তার মৃতদেহ দেখা যায়৷ মৃত খাদিজার মামাতো বোন জানান, তার বিয়ে হয়েছে,।স্বামীর বাড়ি ঢাকায়৷ দীর্ঘ দিন যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই৷ কিছুদিন পূর্বে তাকে স্বামীর নিকট দিয়ে আসেন৷ পরে ঢাকা থেকে সে আবার চরফ্যাশন চলে আসে। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়েটির লাশ উদ্ধার করে থানায় এনেছি৷ লাশ ময়না তদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন