ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৬ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ডেস্ক রিপোর্টঃ তরুণীকে অপহরণ, ধর্ষণে সহযোগিতা ও ফেসবুকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু'র সদ্য সাবেক ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। মামলায় নূরসহ ছয়জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার সকালে টেলিফোনে যুগান্তরকে বলেন, নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এর আগে রোববার রাতে নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। ওই মামলায়ও ছয়জনকে আসামি করা হয়। এ মামলায় নূরকে আটকও করা হয়েছিল। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, ধর্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নূরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। নূর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকী। লালবাগ থানার মামলায় সোমবার নূরকে গ্রেফতারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শারীরিক চেকআপ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। ডিবি সূত্র বলছে, নুরুল হক নূরকে আটক করা হয়েছিল কিছু তথ্যের যাছাই-বাছাই করার জন্য। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। শারীরিক চেকআপ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন