ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন সংস্করণ
৪ জানুয়ারি ২০২১, ৯:০৪ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তিশা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে সবযাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় মহাসড়কে প্রায় ৪০ মিনিটি যান চলাচল বন্ধ ছিল। সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে গাড়ির পেছনের অংশে আগুন লেগেছে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে মধ্যে বিশ্বরোড মোড় অতিক্রম হওয়ার পরই আগুনের সূত্রপাত্র ঘটে।

আরও পড়ুন