ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাওয়ার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
১২ সেপ্টেম্বর ২০২০, ৬:২৬ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা চাওয়ার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় কবির হোসেন ওরফে ছোটন (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সেলিম মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীনসহ আরও কয়েকজন। নিহত কবির পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তিনি ওই এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। এ ঘটনায় সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেকোরেটর ব্যবসায়ী কবির অটোরিকশা চালক সেলিমেরর কাছে টাকা পেতেন। শুক্রবার সকালে কবির তার পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এ সময় টাকা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম ও তার স্ত্রী পারভীনসহ কয়েকজন কবিরকে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সেলিম ও তার স্ত্রী পারভীনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন