ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বিআইডব্লিউটিসি ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন প্রধান

অনলাইন সংস্করণ
৮ ডিসেম্বর ২০২০, ৭:৩৮ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
বিআইডব্লিউটিসি ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন প্রধান
ডেস্ক রিপোর্টঃ
সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক সৈয়দ তাজুল ইসলামকে একই সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব খাজা মিয়াকে পদোন্নতি দিয়ে গত ২৬ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। একইসঙ্গে সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অপর এক প্রজ্ঞাপনে পাট অধিদফতরের মহাপরিচালক সওদাগর মোস্তাফিজুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিনকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন