ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ

বাঙ্গরায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
বাঙ্গরায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
 নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে ৭ কেজি গাঁজাসহ নুরজাহান ওরফে বৃষ্টি ওরফে তানিয়া (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর এলাকার হিরাকাশি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরজাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়া পানিয়া গ্রামের তাজ মোহাম্মদ এর মেয়ে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সুমন সরকার, এসআই সাখাওয়াত হোসেন ও এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হিরাকাশি জোড় ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান কে আটক করে। পরে তাকে তল্লাসি করে বডি ফিটিং (শরীরের সাথে সংযুক্ত) ৩ কেজি ও কালো ট্রাভেল ব্যাগে ৪ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন