ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ২

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ২
আলম সামস, বাঙ্গরাবাজার থানা (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক দুইটি অভিযানে ৪কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর ও টনকি ইউনিয়নের বাইড়া গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দেবিদ্বার থানার উত্তর গুনাইঘর গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে আব্দুল হালিম(৪৭) ও বাঙ্গরা থানার বাইড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শাহরিয়ার (৩৮)। জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোহাম্মদ হোসেন ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের খোষঘর দারোগা বাড়ির সামনে পাকা রাস্তার উপর গাঁজা বিক্রয় কালে আব্দুল হালিম(৪৭) কে ৪কেজি গাঁজা সহ ও টনকি ইউনিয়নের বাইড়া গ্রামের রমিজ উদ্দিন সরকার বাড়ির পাশে কাঠ বাগানের ভিতর হইতে ৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫,১৫০/— টাকা সহ শাহরিয়ার (৩৮) কে গ্রেফতার করে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কখনো কোন আপোষ নয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন