ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

বাঙ্গরায় বিদ্যুৎ চুরি করে অটোরিক্সা চার্জ, মালামাল জব্দ

অনলাইন সংস্করণ
১৮ ডিসেম্বর ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
বাঙ্গরায় বিদ্যুৎ চুরি করে অটোরিক্সা চার্জ, মালামাল জব্দ
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিক্সা চার্জ করার অপরাধে একটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দ্রনাইল বাজারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ বাঙ্গরা জোনাল অফিসের নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানার যৌথ অভিযানে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় ০৮/১০টি চার্জারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঙ্গরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: রেজাউল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানা পুলিশ যৌথ ভাবে চন্দ্রনাইল বাজারে শাহ আলমের গ্যারেজে অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগের সত্যতা পাই। আমরা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করি এবং আলামত হিসেবে কিছু অটোরিক্সার চার্জার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন