ঢাকা ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘আমান উল্যাহ’ গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৪ এপ্রিল ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ ২৮ বার পঠিত
বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘আমান উল্যাহ’ গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ আমান উল্যাহ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার, আমান উল্যাহ (২২) আমিননগর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো: আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় আমান উল্যাহ কে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃত আমান উল্যাহ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন