ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লার রাজপথ

অনলাইন সংস্করণ
৬ ডিসেম্বর ২০২০, ৬:২৭ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লার রাজপথ
ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লা মহনগরীর রাজপথ। মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদের আহবানে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল। মহানগর আওয়ামী লীগ অফিসের সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক হাবিবুর আল আমিন সাদিসহ যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, স্বাধীনতার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তা বাঙালীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জাতি হিসেবে আমরা তা কোনোভাবেই সহ্য করতে পারছিনা। সমাবেশের পড়ে নগরীর প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় আগামীর কর্মসূচি ও সকল নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদ। টাউন হল মাঠে মিছিলে আগত কুমিল্লা যুবলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন