ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ২৯

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২১, ৭:৪০ অপরাহ্ণ • ৯৩ বার পঠিত
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ২৯
ডেস্ক রিপোর্ট:
ফেনীতে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২৯ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বিক্ষিপ্তভাবে এ সব সংঘর্ষ হয়। রাত সাড়ে ১২টার দিকে সেখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। সে সময় ট্রাংক রোডের বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ফেনী থানার ওসির নেতৃত্বে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগ-যুবলীগের একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনের ওই যুবকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময়ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম, স্থানীয় একজন সাংবাদিকসহ ২৫-৩০ জন আহত হয়। এদিকে, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, পুলিশসহ অনেকেই আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে, তার সংখ্যা নির্ধারণ করতে সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার শেল, ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন