ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২১, ৭:২০ পূর্বাহ্ণ ৪৯ বার পঠিত
পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ
পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে জানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে জনগনের বাহিনীতে পরিণত করেছে তাঁর সরকার। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে বাহিনীটিতে। এ সময় সরকার প্রধান পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সময় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণের কথা তুলে ধরেন। তিনি বলেন, নানা ধরণের অপরাধ দমনে কাজ করছে পুলিশ, এজন্য বাহিনীর নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে, জঙ্গি দমনেও ভূমিকা রেখেছে পুলিশ। অপরাধের ধরণ পাল্টেছে। সেসব মোকাবেলায় পুলিশকে সতর্ক হতে হবে। সাইবার ক্রাইম নির্মূলে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তিরক্ষা মিশনে পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় তাদের অপ্রতিরোধ্য ভূমিকার মতো এখনও পুলিশ বাহিনী দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্য পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। করোনার এই দুঃসময়ে পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন