ডেস্ক রিপোর্টঃবরিশালে হত্যার পর গৃহবধূর মৃতদেহ ড্রামভর্তি করে অন্যত্র প্রেরণের ঘটনার নায়ক মোঃ আব্দুল খালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক বরিশাল মহানগরীর হিজলতলা এলাকার একটি মসজিদে আত্মগোপন করে ছিলো। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে এক সংবাদ সন্মেলনে পিবিআই এর পক্ষ থেকে বলা হয়, গত ২০ নভেম্বর বরিশালের গরিয়ার পাড় এলাকা থেকে ছাবিনা বেগম নামের এক নারীকে হত্যার পর ড্রামভর্তি করে বাসের ছাদে তুলে দেয়া হয়। বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে দেখা যার ড্রামের মধ্যে নারীর মরদেহ। এ মামলার তদন্ত পিবিআই এর হাতে এলে তারা হত্যাকাণ্ডের ৩৩ দিন পর ঘাতককে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত খালেক পিবিআইকে বলেছে মৃত ছাবিনার স্বামী কাতারে চাকরি করে। সে (ছাবিনা) খালেক (হত্যাকারি) কে বিদেশ পাঠিয়ে দেবে বলে তার কাছ থে ৬ লক্ষ তাকা নিয়েছিলো। পরে এ নিয়ে টালবাহানা শুরু করলে খালেক ছাবিনাকে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডেকে এনে রড দিয়ে মাথায় আঘাতে হত্যার পর ড্রামভর্তি করে অন্যত্র পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।
'পাওনা টাকার জন্য হত্যা করে ড্রামভর্তি করা হয় গৃহবধূকে'
অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ
•
২৯ বার পঠিত