ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

পরিচয় মিলেছে সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহতদের

অনলাইন সংস্করণ
৫ মার্চ ২০২৩, ২:০০ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
পরিচয় মিলেছে সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহতদের
  • অনলাইন ডেস্ক:
সায়েন্স ল্যাবে বিস্ফোরণে নিহতদের পরিচয় মিলেছে রাজধানীর সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে। তারা সবাই ৩ তলার একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের কর্মী। এতে নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। তাদের মধ্যে শফিকুজ্জামানের বাড়ি শরীয়তপুরে, তুষারের বাড়ি নরসিংদীতে। আর আবদুল মান্নান থাকেন ঢাকার লালবাগে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। সায়েন্স ল্যাব এলাকার তিনতলা ভবনে কী কারণে বিস্ফোরণ ঘটেছিল, তা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল। সিটিটিসির প্রধান অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ বলেন, সায়েন্স ল্যাবের ওই ভবনে ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন তারা। কোনো কারণে আগুনের স্পর্শ পাওয়ার পর ভবনের ভেতর জমে থাকা এই মিথেন গ্যাস বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, রবিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা ১১টার একটু পরে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ: ডিবিসি

আরও পড়ুন