ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

পরিক্ষার হলে নকল দেয়ায় যুবকের কারাদণ্ড

অনলাইন সংস্করণ
১৭ এপ্রিল ২০২৫, ১:১৯ অপরাহ্ণ • ৭০ বার পঠিত
পরিক্ষার হলে নকল দেয়ায় যুবকের কারাদণ্ড
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান উপজেলার কামাল্লা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা জরিমানা এবং ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্য তাকে আটক করে। পওে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

আরও পড়ুন