ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

নেত্রকোনার মদনে সেচ মালিক কে হত্যার চেষ্টা

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ৩:৪৫ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
নেত্রকোনার মদনে সেচ মালিক কে হত্যার চেষ্টা
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনের পল্লীতে রফিকুল ইসলাম রাসেল (২৫) নামের এক সেচ মালিক কে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা রাসেল কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পিছনের মগড়া নদীর পাড়ে রাসেলের সেচ ঘরে। রফিকুল ইসলাম রাসেল শ্রীধরপুর গ্রামের হাজী শামছুল হকের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পাহারপুর ও শ্রীধরপুর এই দুই গ্রামের হাওরের প্রায় ২৫০ একর ফসলি জমিতে রাসেলের বাবা ২০ বছর ধরে সেচ দিয়ে থাকে। আর এই সেচ কার্যক্রম পরিচালনা করে রাসেল। পাহাড়পুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে পাহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলম মিয়া তার ভাইদের নিয়ে সেচ স্কীম তাদের দখলে নিতে গত ১ জানুয়ারী ২০১৮ সালে রাসেল কে হত্যা করার জন্য সেচ ঘরেই ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করলে এ নিয়ে মামলা মোকাদ্দমা হয়। এ বছর উক্ত স্কীমটি বিএডিসির সেচ এর আওতায় রাসেল পরিচালনা করার জন্য অনুমোদন পায়। বোরো জমিতে সেচ দেয়ার সময় হওয়াতে আজ সোমবার সকালে রাসেল সেচ সংযোগ দেয়ার জন্য পাহারপুর গ্রামের পিছনে গেলে সাদেক,আলম, রুহুল,শুভ সহ ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়। ওসি মাসুদুজ্জামান জানান, সোমবার সকালে পাহাড়পুর গ্রামের রাসেল কে মারপিট করায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেয়েই আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক আলম মিয়ার মুটোফোনে একাধিক বার যোগাযোগ করে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন