ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকদের হামলাকারিদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের সাথে মতবিনিময়

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২০, ৫:৫৯ পূর্বাহ্ণ • ৭০ বার পঠিত
নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকদের হামলাকারিদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের সাথে মতবিনিময়
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা  উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে  গিয়ে নির্বাচনি সহিংসতায় আহত  সাংবাদিকদের হামলাকারিদের গ্রেফতারের দাবিতে  কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল  ইসলামের সাথে মতবিনিময় করেছে কুমিল্লার সাংবাদিক নেতা ও জৈষ্ট সাংবাদিক বৃন্দ। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সাথে মতবিনিময়ে  গত ১০ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের  সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার বিষয় তুলে ধরে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। মতবিনিময়ের শুরুতে নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকদের হামলাকারি ও মামলার বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে বিস্তারিত তুলে ধরেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী। কুমিল্লার সাংবাদিক নেতা ও জৈষ্ট সাংবাদিক বৃন্দের কথা কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মন দিয়ে শুনেন এবং এ ঘটনার সাথে জড়িতদের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। মতবিনিময়ে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য জৈষ্ট সাংবাদিক দৈনিক সিরোনাম সম্পাদক নিতীশ সাহা, বাংলার আলোড়র সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভপিতি ওমর ফারুকী তাপস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা শাখার সভাপতি ইয়াসমিন রীমা, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, প্রথম নিজস্ব প্রতিবেদক গাজিউল হক সোহাগ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এসএ টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়ের, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ সভাপতি বাহার রায়হান ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি ও সিনিয়র ফটো সাংবাদিক এন কে রিপন। উল্ল্যেখ্য- গত গত ১০ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা, এতে ৬জন আহত হয়।

আরও পড়ুন