ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপনে সকলের প্রতি আহবান- প্রতিমন্ত্রী পলক

অনলাইন সংস্করণ
১২ সেপ্টেম্বর ২০২০, ৫:৫১ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপনে সকলের প্রতি আহবান- প্রতিমন্ত্রী পলক
আমিনুল হক, নাটোর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানের কথা বলেছেন, বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়েছেন। নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপনে তিনি সকলের প্রতি আহবান জানান। বৈশ্বিক মহামারীর সময়ে সরকার সকল দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন।। কৃষি ক্ষেত্রে সরকার ভূর্তুকি দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রনোদনার ব্যবস্থা করেছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চলনবিলের ৪৬০ কোটি টাকা ব্যয়ে সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে প্রকল্প অনুমোদন দিয়েছেন। এতে করে কৃষকরা বন্যার সময়ে সময়মত ঘরে ধান তুলতে পারে সরকার সে ব্যবস্থা করবে। প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে নাটোরের সিংড়ায় শনিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমগ্র সিংড়া উপজেলায় ১ লক্ষ চারা বিতরনের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবি প্রতিষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ হাজার চারা বিতরন করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। পরে প্রতিমন্ত্রী ৬০০ জন কৃষকদের মাঝে ৫৩৫ গ্রাম করে সবজি বীজ এবং ৬০ জন কৃষকদের মাঝে মাসকালাই বিতরন করেন।

আরও পড়ুন