ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ২:০৯ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার
নুরুল ইসলাম, স্টাফ রিপোটারঃ
ঢাকার দক্ষিনখান এলাকা থেকে মনির হোসেন (১৮) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার মনির (১৮) , নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার দক্ষিনখান এলাকার মাইলস্টোন স্কুল এর পাশে কচুরিপানা থেকে তার মৃত দেহ উদ্ধার করে দক্ষিনখান থানা পুলিশ। মনির হোসেন (১৮) শেরপুর বাসিন্দা মোঃ দুদু মিয়ার ছেলে। মনির হোসেনের বাবা মোঃ দুদু মিয়া জানান, প্রতিদিনের মত গত শুক্রবার বিকেলে তার ছেলে বাসায় থেকে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরহয়, সেদিন অনেক রাত হয়ে গেলেও তার ছেলে বাসায় না ফেরায় তিনি ও তার পরিবারের সকল সদস্য মোঃ মনির হোসেনের খোঁজ করেন। আত্বিয়-স্বজন সবার বাড়িতে যোগাযোগ করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। তিনি বলেন, আজ দুপুরবেলা আশেপাশে লোকদের থেকে সন্ধান পেয়ে এখানে এসে দেখি আমার ছেলেকে নির্মম ভাবে হত্যা করে এখানে ফেলে গেছে। তিনি সরকারের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান। স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকার দক্ষিনখান এলাকার মাইলস্টোন স্কুল এর পাশে কচুরিপানায় পচা দূর্গন্ধ আসার কারনে সন্দেহবসত আশেপাশে কিছুলোকজন সেখানে যায়, পরে নর্দমায় পরে থাকা একটি মৃতদেহ দেখতে পায়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন