ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

না ফেরার দেশে অভিনেতা সাদেক বাচ্চু

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ৭:৫৯ পূর্বাহ্ণ • ৮৬ বার পঠিত
না ফেরার দেশে অভিনেতা সাদেক বাচ্চু
ডেস্ক রিপোর্টঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সাদেক বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ''আজ দুপুর ১২টা পাঁচে তিনি মারা যান।'' বেশ কিছূদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। তার করোনা হয়েছিল। বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অভিনেতা সাদেক বাচ্চুকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। আজ তিনি সা ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। সাদেক বাচ্চু ঢালিউডের খলনায়ক হিসেবে সমাদৃত তবে কিন্তু তিনি নায়ক হয়েই বড় পর্দায় উপস্থিত হয়েছিলেন। ১৯৮৫ সালে রামের সুমতি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় তিনি বড় পর্দায় অভিষিক্ত হন। সুখের সন্ধানে চলচ্চিত্র দিয়ে খল চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে খল চরিত্রে অভিনয়ের জন্য অধিক জনপ্রিয় হয়ে ওঠেন। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে সাদেক বাচ্চুর। তিনি এখনো চলচ্চিত্রে সক্রিয় আছেন। করোনার জন্য বন্ধ কবরী সারোয়ার পরিচালিত এই তুমি সেই তুমি সিনেমার প্রথম দুই দিনের শুটিং-এ অংশ নিয়েছিলেন সাদেক বাচ্চু। এখন পর্যন্ত প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনের সর্বোচ্চ অর্জন হিসেবে ২০১৮ সালে 'একটি সিনেমার গল্প' চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন