ঢাকা ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা? মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত মুয়াজ্জিনের পরিবারকে অর্থমন্ত্রী’র সহায়তা

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ২:৫৩ অপরাহ্ণ ২১ বার পঠিত
নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত মুয়াজ্জিনের পরিবারকে অর্থমন্ত্রী’র সহায়তা
ফয়সাল মবিন পলাশঃ নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণে মুয়াজ্জিন ও সহকারী ইমাম হাফেজ দেলোয়ার হোসেন ও তার বড় ছেলে জোনায়েদ নিহতের ঘটনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি’র ত্রাণ তহবিল থেকে নগদ ১ লাখ টাকা ও ৩ টি গাভী সহায়তা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মুক্তার বাড়িতে নিহতের পরিবারকে এ সহায়তা প্রদান করেন। বর্তমানের নিহতের পরিবার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী’র সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আবু তাহের বিএসসি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ হোসেন , ইউপি আওয়ামী লীগ সভাপতি খ ম জিল্লুর রহমা, সাধারণ সম্পাদক গোলাম মাওলা ছুট্টু, ও ইউপি সদস্য মনির হোসেন প্রমুখ। উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ তল্লা সর্দার পাড়া বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজ চলাকালে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার হোসেন (৪৭) ও তার বড় ছেলে জোনায়েদ (১৭) নিহত হয়। পরে শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়। এ বিষয়ে নিহতের শ্বশুর মাস্টার হাবিবুর রহমান ও চাচা মাও. জাফর আহম্মদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার জামাতা হাফেজ দেলোয়ার হোসেন ও ছোট্ট নাতি জোনায়েদের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় অর্থমন্ত্রী ও স্থানীয় আ’লীগ নেতারা এ অসহায় পরিবারের পাশে দাড়িয়ে সহায়তা করাতে পরিবারটি উপকৃত হয়।

আরও পড়ুন