ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

নবীন ও প্রবীণের সমন্বয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ণ ৩২ বার পঠিত
নবীন ও প্রবীণের সমন্বয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ১ বছর পর কমিটি ঘোষণা করা হয়েছে। নবীন-প্রবীণের সমন্বয়ে মঙ্গলবার (০১ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনকৃত এই কমিটিতে ৭৫ জনের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ৯ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ম.রুহুল আমিনকে সভাপতি এবং রোশন আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনের প্রায় ১ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা তরুণ কিছু নেতা-কর্মী স্থান পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এবিএম গোলাম মোস্তফা, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এ্যাডঃ নিজামুল হক, সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, আলহাজ্ব আব্দুল মতিন মুন্সি, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শেখ আব্দুল আওয়াল, বশিরুল আলম মিয়াজী, মুক্তিযোদ্ধ মাঈনুল হোসেন ও আবু নাসের। যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাসুদেব ঘোষ, মোঃ শহিদুল্লাহ ও গোলাম ফারুক রানা। কমিটিতে হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও নাছির উদ্দিন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাইম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইনকে করা হয়েছে। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও দাপ্তরিক সম্পাদকসহ ৩৯ জন, সদস্য ৩৩ জন এবং ২১ জনকে উপদেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন