ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

দেশে গত ২৪ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
দেশে গত ২৪ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫
ডেস্ক রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৯৮৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাt নাসিমা সুলতানা স্বাক্ষরিত সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ ও এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৬৭৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি। বিজ্ঞতিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী ১১ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, খুলনা বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে তিন জন। ময়মনসিংহ ও রংপুর বিভাগে দুই জন করে চার জন, বরিশাল বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে চার জন। মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে নয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৮৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮২০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৭ হাজার ২২৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন