ঢাকা ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

‘দৃশ্যম’ খ্যাত পরিচালকের মৃত্যুতে বলিউড সেলিব্রেটিদের শোক

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২০, ১:১৫ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
‘দৃশ্যম’ খ্যাত পরিচালকের মৃত্যুতে বলিউড সেলিব্রেটিদের শোক
ডেস্ক রিপোর্টঃ ২০২০ সাল মৃত্যুপুরীতে রুপ নিচ্ছে বলিউড। করোনার থাবায় কত প্রান উজার হয়েছে। করোনার নিগ্রহে কত সেলিব্রেটি আত্মহত্যা করেছে! সবচেয়ে বেশি ঝড় যাচ্ছে বিম্ব সিনেমার বড় বিজ্ঞাপন বলিউডের উপর দিয়ে। ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্তর পর আজ চলে গেলেন ‘দৃশ্যম’খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। [caption id="attachment_2545" align="aligncenter" width="300"]‘দৃশ্যম’ খ্যাত পরিচালকের মৃত্যুতে বলিউড সেলিব্রেটিদের শোক ‘দৃশ্যম’ খ্যাত পরিচালকের মৃত্যুতে বলিউড সেলিব্রেটিদের শোক[/caption] সোমবার সকাল থেকেই ফিল্ম পরিচালক নিশিকান্ত কামতের মৃত্যু নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন মিডিয়াতে খবরও প্রকাশ করে দেওয়া হয় যে তিনি আর নেই। যদিও পরে রীতেশ দেশমুখ, জন আব্রাহামেরা ট্যুইট করে জানান এই খবর মিথ্যে। তিনি ভেন্টিলেটরে রয়েছেন এবং লড়াই করছেন। কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামত। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ‘সিরোসিস অফ লিভার’ সমস্যায় ভুগছিলেন তিনি ৷ সোমবার বিকেল ৪টে ২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশিকান্ত৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৷ তাঁর অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন বলিউডের তাবড় অভিনেতারা ৷ শোক প্রকাশ করলেন অজয় দেবগণ, রণদীপ হুডা, জিমি শেরগিল, জেনেলিয়া, মীরা চোপড়ার মতো ব্যক্তিত্বরা৷ অভিনেতা রীতেশ দেশমুখ টুইটে করে নিশিকান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'আমি তোমাকে মিস করব বন্ধু, শান্তিতে থেকো।' নিশিকান্তের 'দৃশ্যম' ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। তিনিও পরিচালকের মৃত্যুতে জানিয়েছেন। টুইটে অজয় লিখেছেন, 'শুধু একটা ফিল্ম নয়, টাবু ও আমার সঙ্গে দৃশ্যমের পুরো ইউনিটটাই একটা দারুণ অভিজ্ঞতা। খুবই প্রতিভাবান, সদা হাস্যময়। খুবই তাড়াতাড়ি চলে গেল। শান্তিতে থেকো নিশিকান্ত।' মরাঠি ছবি দোমবিভালি ফাস্ট দিয়ে ২০০৫-এ পরিচালনায় নাম লেখান নিশিকান্ত কামতের। মরাঠি ফিন্ম ইন্ডাস্ট্রিতে দোমবিভালি ফাস্ট ছিল সেই বছরের সবচেয়ে হিট ছবি। ২০০৬-এ মরাঠিতে সেরা ফিচার ফিল্ম বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় দোমবিভালি ফাস্ট। নিশিকান্ত কামত ন্যাশনাল স্পটলাইটে আসেন দৃশ্যম ছবিটি পরিচালনার পরে। মালয়ালম ছবিকে হিন্দিতে রিমেক করেন তিনি। ২০১৫-য় মুক্তি পায় অজয় দেবগণ ও তব্বু অভিনীত দৃশ্যম। এছাড়াও নিশিকান্ত কামত ফোর্স, রকি হ্যান্ডসাম এবং মাদারির মতো ছবি পরিচালনা করেছেন। রকি হ্যান্ডসাম, জুলি ২, ভবেশ যোশি এবং সাতচিয়া আট ঘারাট (মরাঠি) ছবিতে অভিনয় করতেও তাঁকে দেখা যায়।

আরও পড়ুন