ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

দাফনের ৮ মাস পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন

অনলাইন সংস্করণ
১৯ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ ৩৩ বার পঠিত
দাফনের ৮ মাস পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে দাফনের ৮ মাস পর কবর থেকে শাহিনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ। নিহত শাহিনুর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ত্রিশ গ্রামের এনামুল হকের স্ত্রী ও নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আজম খাঁনের মেয়ে। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্টে্রট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে দক্ষিণ ত্রিশ কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন মুরাদনগর থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার উপ—পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ৯ জানুয়ারি শাহিনুর তার স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করে। সে সময় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সর্বসম্মতিক্রমে তার লাশ দাফন করা হয়। এ ঘটনার দেড় মাস পর শাহিনুরকে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ আনেন ওই গৃহবধূর পরিবারের লোকজন। পরে বড় ভাই মামুন খাঁন তার বোনের স্বামী, শশুর ও শাশুড়িসহ ৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিন লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, আদালতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্টে্রট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে নিহত শাহিনুর আক্তারের লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন