ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

দাউদকান্দিতে মসজিদের পাশ থেকে মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৬ জানুয়ারি ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
দাউদকান্দিতে মসজিদের পাশ থেকে মরদেহ উদ্ধার
দাউদকান্দি প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে শাহ আলম(৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৬জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া মারকাজ মসজিদের পশ্চিম পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহ আলম উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের মৃত সুনো মিয়ার ছেলে। নিহতের মাথার পিছনের অংশে তিনটি আঘাতের ক্ষত রয়েছে বলে স্থানীয়রা জানান। নিহতের বড় ছেলে রেজাউল করিম বলেন, আমার বাবা শহিদনগর সোনালী আঁশ জুট মিলে কাজ করতো। কয়েকদিন হয় কাজ ছেড়ে দিয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয় মেইলের পুরনো সহকর্মীদের সাথে চা খাবে বলে, রাতে আর বাড়ী আসেনি। মঙ্গলবার ( ২৬ জানুয়ারি) সকালে খবর পাই বাবার লাশ পাওয়া গেছে। আমার বাবার সাথে কারো কোন শত্রুতাও নেই। দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরন করা হবে। মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত থাকায় প্রাথমিক ভাবে হত্যাকান্ড বলেই ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।

আরও পড়ুন