ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

অনলাইন সংস্করণ
১২ ফেব্রুয়ারি ২০২১, ৩:১১ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
দাউদকান্দি প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পরিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সাতপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দাউদকান্দির মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আলী জব্বারের ছেলে অপু মিয়ার বাড়িহতে ডাকাতির প্রস্তুতিকালে ওই গ্রামের হাকীম মিয়ার ছেলে অপু (৩৮) ও জুয়েল রানা (২৮), ঢাকা লালবাগ এলাকার মোসলেম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৪২), গজারিয়া উপজেলার ইসলাম মিয়ার ছেলে আল-আমিন (২৭), বুড়িচং উপজেলার খোকন মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২০) কে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে আরেক সহযোগী মতলব উত্তর উপজেলার সফিকুল ইসলামের ছেলে শান্ত সরকার ( ২৬) কে গভীর রাতে আটক করা হয়। পুলিশ তাদের কাছথেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩রাউন্ড গুলি, ২টি লোহার সাবল, ১টি রাম দা, ১টি লোহার কাটার, ১টি করাত, ৫টি সুইচ গিয়ার ছুরি ও ১ টি কালো টুপিসহ ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে অপু মিয়া দাউদকান্দি মডেল থানার ৯৯ সালের হত্যা মামলায় ৬বছর জেলে ছিল। মাদকসহ তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের নামে দেশেরবিভিন্ন থানায় হত্যা, রোড ডাকাতি ও মাদকসহ একাধিক মামলারয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের গজারিয় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। তাদেরবিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন