ঢাকা ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন

দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচনঃ তাজুল ইসলাম

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ৭:১২ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচনঃ তাজুল ইসলাম
ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই। আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে। শনিবার একটি জাতীয় দৈনিককে তিনি এসব কথা বলেন। মো. তাজুল ইসলাম বলেন, হঠাৎ করেই আইন পরিবর্তন করা যায় না। এখানে অনেক কিছু সিদ্ধান্তের ব্যাপার থাকে। আসন্ন পৌরসভায় দলীয় প্রতীক বাতিল করতে হলে অন্য স্থানীয় সরকার নির্বাচন যেমন- ইউপি, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনও বাতিল করতে হবে। সুতরাং সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তাকে ‘রীতিমতো’ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজব শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেইনি। এটা সরকারের নীতিনির্ধারণী যেমন বিষয়টি, তেমনি দলীয়ও বিষয় থাকে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি।

আরও পড়ুন