ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

তিতাসের গ্রেফতারকৃত ৮ কর্মকর্তার ২ দিনের রিমান্ডে

অনলাইন সংস্করণ
১৯ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ • ৭২ বার পঠিত
তিতাসের গ্রেফতারকৃত ৮ কর্মকর্তার ২ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ,বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা- কর্মচারীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন সিআইডি। আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড স্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের সাময়িক বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটককৃতরা হলো, তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহামুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেল্পার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান। প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ৩৭ জন দগ্ধ হয়। তাদের ৩২জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন