ঢাকা • ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী

তথ্য মন্ত্রণালয়ে ‘সোশ্যাল এন্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত

অনলাইন সংস্করণ
১ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ণ • ৯৩ বার পঠিত
তথ্য মন্ত্রণালয়ে ‘সোশ্যাল এন্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদকঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্প্রসারণশীল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনার লক্ষ্যে ‘সোশ্যাল এন্ড নিউ মিডিয়া উইং’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত ঘোষণা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, সচিব কামরুন নাহার এবং মন্ত্রণালয়ের দপ্তর প্রধান ও কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ক্যাবল অপারেটরদের অবৈধ চ্যানেল প্রদর্শনের বিরুদ্ধে এবং নির্ধারিত সময়ে নবায়ন না করাতে লাইসেন্স বাতিলকৃত ক্যাবল অপারেটরদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে ঐকমত হয়। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো: জাফর ওয়াজেদ, বিসিটিআই প্রধান নির্বাহী সালমা বেগম, বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, ডিএফপি মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম, বাসস’র প্রধান বার্তা সম্পাদক মুহম্মদ আনিসুর রহমান, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

আরও পড়ুন