ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ঢাকায় মুরাদনগর আরএমজি প্রফেশনালস-এর আত্মপ্রকাশ

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ণ • ৭৭ বার পঠিত
ঢাকায় মুরাদনগর আরএমজি প্রফেশনালস-এর আত্মপ্রকাশ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান নর্থ ক্লাব লিমিটেডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)। তৈরি পোশাক শিল্পের শীর্ষ ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীদের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. মোজিবুল হক, প্রধান উপদেষ্টা MRP এবং চেয়ারম্যান, শাহ গ্রুপ ও টিএএস গ্রুপ। তিনি বলেন, “বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে হলে সম্মিলিত প্রচেষ্টা, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি।” প্রায় ১১০ জন সদস্য ও অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন—অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক, যুগ্ম সচিব মো. মনিরুল আলম, যুগ্ম সচিব ও পরিচালক খন্দকার নুরুল হক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল হকসহ আরএমজি ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, MRP কেবল মুরাদনগরের পেশাজীবীদের প্ল্যাটফর্ম নয়; বরং জাতীয় পর্যায়েও তৈরি পোশাক খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায়। মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় মো. বরকত উল্লাহ-র সমাপনী বক্তব্য ও নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে। উল্লেখ্য, মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)-এর লক্ষ্য হলো মুরাদনগরের উদ্যোক্তা ও পেশাজীবীদের একত্রিত করে দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং বাংলাদেশের আরএমজি খাতকে বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী করে তোলা।

আরও পড়ুন