ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

ট্রাকের টায়ারের মাধ্যমে ফেনসিডিল পাচার!

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:২৪ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
ট্রাকের টায়ারের মাধ্যমে ফেনসিডিল পাচার!
ডেস্ক রিপোর্টঃ ট্রাকের টায়ারের মধ্যে ফেনসিডিল নিয়ে আসছিলেন আজিজুর রহমান। কিন্তু চোখ এড়াতে পারলেন না। ধরা পড়লেন পুলিশের হাতে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নুতন খয়েরতলা এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে আটক করা হয়। আজ দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। আটক আজিজুর রহমান বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি টিম। রাত পৌনে একটার দিকে একটি ট্রাককে দাঁড়ানোর সিগন্যাল দিলে চালক দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া করে যশোর-ঝিনাইদহ সড়কের নূতন খয়েরতলা এলাকায় গিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ওই সময় ট্রাকচালক আজিজুরকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা সালাম নামে একজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আজিজুরের দেওয়া তথ্য মতে ট্রাকের অতিরিক্ত টায়ারের ভেতর থেকে ২৯৩ বোতন ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন