ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

টানা ছয় দিন ভেজা শাড়িতে স্বস্তিকা

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২০, ৫:১২ পূর্বাহ্ণ ৭০ বার পঠিত
টানা ছয় দিন ভেজা শাড়িতে স্বস্তিকা
বিনোদন ডেস্কঃ
চলছে শীতকাল। হাড় কাঁপানো শীতে সবাই একপ্রকার কাবু হয়ে আছে। শীতের এই ভোগান্তি থেকে রক্ষা পেতে যে যার প্রয়োজন মতো সোয়েটার, জ্যাকেট পরছেন। এছাড়া বাইরে বের হতেও দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে সবাইকে। এদিকে এই কনকনে ঠাণ্ডায় কি-না টানা ছয়দিন ভেজা শাড়িতে রয়েছেন স্বস্তিকা! শুনতে অবাক করার মতো হলেও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এমনটিই জানিয়েছেন। নিজেই টুইটারে লিখেছেন, ‌‘আজ প্রচণ্ড ঠাণ্ডা, হাওয়া বইছে। তার মধ্যে আমি টানা ছয়দিন ধরে ভেজা কাপড়ে শুটিং করছি। অভিনেত্রী হওয়ার বিড়ম্বনা।’ স্বস্তিকার এই টুইটে মন্তব্য করেছেন পরিচালক সত্রাজিৎ সেন। তিনি লিখেছেন, ‘'বরাবরই তোর ঠাণ্ডা নিয়ে বিশাল বাড়াবাড়ি। এমন কিছু ঠাণ্ডা নয়।’ উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘না, না, তুই ১৪ ঘণ্টা করে ভেজা জামা-কাপড় পরে ছয়দিন কাটা তারপর কফিতে চুমুক দিতে দিতে আলোচনা করব।’ সত্রাজিৎ সেন আবারো লিখেছেন, ‘আমি কি অভিনেতা নাকি, তুই অভিনেতা। তোর জন্য ভার্চুয়ালি উষ্ণ অভ্যর্থনা, আর গরম কফি পাঠালাম।’ স্বস্তিকা আবার লিখেছেন, ‘হ্যাঁ, অভিনেতারা তো রোবট।’ সত্রাজিৎ সেনের সঙ্গে স্বস্তিকার কথোপকথন অবশ্য নেহাতই মজার ছলেই হয়েছে। তবে বেশিরভাগ কমেন্টেই অভিনেত্রীকে উৎসাহ দেয়া হয়েছে চরিত্রের প্রয়োজনে এরকম ত্যাগ স্বীকারের জন্য। প্রসঙ্গত, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘মোহমায়া’র শুটিং করছেন। আর সে কারণে ভেজা জামা-কাপড়ে কাটাতে হচ্ছে তাকে। রিপোর্টঃ ডেইলি বাংলাদেশ

আরও পড়ুন