ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

জাতির জনক সারাদেশের সকল দলের : জিএম কাদের

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২০, ১২:৪০ অপরাহ্ণ • ৯৯ বার পঠিত
জাতির জনক সারাদেশের সকল দলের : জিএম কাদের
অনলাইন ডেস্কঃ জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের বলেছেন, জাতির জনক কোন দলের নয়, জাতির জনক সারাদেশের সকল দলের। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে ঢাকা-১৭ আসনের ৭টি থানা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। জিএম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন দেশ ও মানুষের স্বার্থে সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর অবদান কোনভাবেই অস্বীকার করা যাবে না। তাই ১৫ আগস্ট জাতীয় পার্টির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি বলেন একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করছে। ঢাকা-১৮ উপ-নির্বাচনে জাতীয় পার্টি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর সঙ্গে কাজ করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় পার্টি প্রার্থী নির্বাচন করতে পারবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে ইতিবাচক রাজনীতি করছে। সংসদ ও রাজপথে আমরা যুক্তি দিয়ে কথা বলছি। আমরা দেশ ও জানগণের পক্ষে বক্তব্য তুলে ধরছি। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস.এম. ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন