ঢাকা • ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

চান্দিনায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অনলাইন সংস্করণ
৮ ডিসেম্বর ২০২০, ৯:৪০ পূর্বাহ্ণ • ৭০ বার পঠিত
চান্দিনায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার চান্দিনায় শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম সফু (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ঢাকার মহাখালী এলাকার মৃত আলী আহাম্মেদের ছেলে। জানা যায়, চাঁদপুরের রহিমানগর এলাকা থেকে শফিকুল তার শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে নিজের মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ জানান, কিছুটা জনমানবহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি তথাপি ঘাতক গাড়িটিকেও আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন