ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

চাকরিচ্যুতের প্রতিশোধে শিশু অপহরণ, ১২ ঘন্টা পর উদ্ধার

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২০, ৯:২৬ পূর্বাহ্ণ • ৬১ বার পঠিত
চাকরিচ্যুতের প্রতিশোধে শিশু অপহরণ, ১২ ঘন্টা পর উদ্ধার
গাজীপুর প্রতিনিধিঃ চাকরিচ্যুত হওয়ার প্রতিশোধ নিতে অপহরণ করা ৩ বছরের শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণ হওয়ার ১২ ঘন্টা পর গাজীপুর এলাকা হতে নিশাত নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। অভিযানে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে অপহরণকারী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান নিশাতের বাবার অফিসের পিয়ন হিসেবে কর্মরত ছিল। চুরির দায়ে গত পাঁচ দিন আগে মুস্তাফিজুরকে অফিস থেকে চাকরিচ্যুত করা হয়। পরে, ক্ষোভে শিশু নিশাতকে অপহরণ করে এবং নিশাতের বাবার কাছে মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকার জন্য গাজীপুরের চন্দ্রায় অপেক্ষা করার সময় র‌্যাবের একটি দল অপহরণকারী মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশুকে উদ্ধার করে। নিশাতের পরিবার গাজীপুর মহানগর আউটপাড়ার একটি ভাড়াবাড়িতে বসবাস করে।

আরও পড়ুন