ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

অনলাইন সংস্করণ
১৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৭ পূর্বাহ্ণ • ৬২ বার পঠিত
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা
কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় এক রিকশাচালকের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে  ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে বসে তিনি মুঠোফোনে ব্যস্ত ছিলেন। তাঁর মেয়ে উঠানে খেলা করছিল। এলাকার এক রিকশাচালক (৫৫) তাঁর মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। পরে সে (শিশুটি) বাড়িতে এসে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তাঁরা শিশুটিকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আসিবুল হাসিব বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সে ধর্ষণের শিকার হয়নি। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, ‘ওই ঘটনার কথা সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন