ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২০, ৫:২৪ পূর্বাহ্ণ • ৫৩ বার পঠিত
গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি
ডেস্ক রিপোর্টঃ
নীলফামারীতে দ্বিগুণ মুনাফার প্রলোভনে কয়েকশ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ কোটি টাকা। সে টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত পেতে কয়েকদিন ধরে আন্দোলন করলেও, প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের। সাতক্ষীরার সালমা চৌধুরী। ডোমার উপজেলার শাহীপাড়ার বাসিন্দা। দ্বিগুণ মুনাফার আশায় ৫০ হাজার টাকা দিয়েছিলেন ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতিতে। সালমার মতো ছয় শতাধিক গ্রাহক অধিক মুনাফার আশায় ১০ হাজার থেকে ৪ লাখ টাকা দিয়েছেন সমিতিতে। তবে, টাকা নেয়ার পরই কার্যালয়ে তালা দিয়ে লাপাত্তা সমিতির কমকর্তা-কর্মচারীরা। ভুক্তভোগীরা জানান, ৪৫ দিন ধরে বিভিন্ন প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে সমিতির সভাপতি মামুন হাসান মালিক, কর্মকর্তা নূর আলমসহ কয়েকজন। তারা এমনভাবে আমাদের বুঝিয়ে টাকা নিয়েছে যে আমরা বুঝতেই পারি নি। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ প্রতারিত গ্রাহকদের। প্রশাসনের দুর্বলতার কারণেই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে মনে করেন অনেকে। নীলফামারীর ডোমার উপজেলার সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, প্রশাসনের নাকের ডগায় কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নিয়ে গেলো। ৪৫ দিন ধরে এভাবে তারা টাকা নিয়ে গেল প্রশাসন নিরব কেনো। এর নিশ্চয় রহস্য আছে। তবে, পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, ভুক্তযোগীরা যখনই অভিযোগ দিবে তাৎক্ষনিকভাবে যে যে আইনানুগ ব্যবস্থা নেয়া যায় আমরা নিব।আমাদের কাছে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। টাকা ফেরতের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন