ঢাকা ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ

গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ ২০ বার পঠিত
গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১০ লাখ টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। জানা যায়, গোমতী নদীর ওই এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর তীর ভাঙনসহ আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতির মুখে পড়ে। সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং আশপাশের এলাকাগুলোতে বাড়ছে ভাঙন ও ক্ষয়ক্ষতি। তারা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন