ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮

অনলাইন সংস্করণ
২০ আগস্ট ২০২০, ১২:৪৫ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮
ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৮২২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৪০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮.৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ সাত হাজার ৫৫৬টি। ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে চার জন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে পাঁচ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাসায় মারা গেছেন তিন জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬৫ হাজার ৩৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯১ জন।

আরও পড়ুন