ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

খুলনায় শিশু ধর্ষণ করতে গিয়ে পুলিশ সদস্য আটক!

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ৪:৪২ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
খুলনায় শিশু ধর্ষণ করতে গিয়ে পুলিশ সদস্য আটক!
ডেস্ক রিপোর্টঃ খুলনায় তেরখাদা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগে রেজাউল শিকদার (২৩) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। উপজেলার মোকামপুর গ্রামের আলাম আলী শিকদারের ছেলে রেজাউল। তিনি নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন রেজাউল। পরে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক করে। শিশুটিকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানন, অভিযুক্ত কনস্টেবল রেজাউল শিকদারকে পুলিশ আটক করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার একটি গ্রামে ধর্ষণ করা হয় শিশুটিকে। শিশুটি চিকিৎসার জন্য এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ওসি স্বপন কুমার রায় জানান, ধর্ষণের অভিযোগে আটক রেজাউল কয়েক মাস আগে পুলিশে নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সংবাদঃ বার্তাবাজার

আরও পড়ুন