ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লা নগরীতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ ৫০ বার পঠিত
কুমিল্লা নগরীতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত
ফয়সাল মবিন পলাশ:
পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার লক্ষ্যে ফুটপাত ও ফুটপাতের উপরে টিন দিয়ে দখল করা যায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান আব্যাহত রাখতে বুধবার সকাল ১১ টা থাকে বাদুরতলা এলাকায় সিটি করপোরেশনের সহায়তায় মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন, কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও অভিযান করছেন। কে কত বড় প্রভাবশালী সেটা দেখার বিষয় নয়, সরকারী জায়গায় অবৈধ স্থাপনা যারাই নির্মান করছে, তাদের সেই অবৈধ স্থাপনাই ধ্বংস করা হচ্ছে। অসহায় হকারদের জীবনমান দেখার পাশাপাশি রাস্তার জনগনের চলাচল নির্বিগ্ন করতে অভিযান করে দখলমুক্ত করা হচ্ছে ফুটপাত। অপরিকল্পিত নগরায়নের ফলে এমনিতেই নাকাল নগরবাসী, তার উপর ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হয় সাধারন জনগনকে, তাই জনগনের চলাচল সুবিধার্থে এ উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। যাদের উপর দায়িত্ব ছিল পরিচ্ছন্ন নগরায়নের সেই, সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত কুমিল্লা নিউমার্কেট এর সামনের পার্কিং এলাকা উচ্ছেদ করে সিটি কর্পোরেশনের জনবল ও বেকু দিয়ে। গত সোমবার সকাল থেকেই নগরীর ব্যাস্ততম এলাকা কুমিল্লা পুলিশ লাইন এলাকা থেকে ঝাউতলা পর্যন্ত প্রায় ১কিলোমিটার এলাকা ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ কাজে সার্বিক সহযোগিতা করেছে জেলা আনসার বাহিনী ও বিদ্যুৎ বিভাগ। এক পথচারী জানান, আগে একদিন অভিযান করে গেলে আর কোন খবর রাখা হত না, এখন প্রতিদিনই অভিযান অব্যাহত থাকায়, জনমনে অন্যরকম ধারনা জম্মেছে, যে ইচ্ছে করলেই কেউ ম্যাজিষ্ট্রেট যাবার পরই আবার দখল করতে পারবে না। কান্দিরপাড় লিবার্টি মোড়ে একেবারে লোহার রড দিয়ে ফুটপাতে স্থায়ী দোকান চালাচ্ছিল। এখন সবগুলো ভেঙে ফেলায় জনগন চলাচলে অনেক সুবিধা ভোগ করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। তিনি আরো জানান, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর স্যারের নির্দেশে প্রতিদিনই সচেতনতার পাশাপাশি উচ্ছেদ করে ইতিমধ্যেই শহরের অনেকাংশই ফুটপাত দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতা পেলে ফুটপাত দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন কুমিল্লা গড়তে সক্ষম হব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে।

আরও পড়ুন