ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের

অনলাইন সংস্করণ
৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের
  • কুমিল্লা টাইমস, ডেস্ক:
কুমিল্লা বিভাগ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে কুমিল্লা নামকে অপমান করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কুমিল্লার সম্মান (বিভাগ ঘোষণা) ফিরিয়ে দিন।’ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, ‘আপনারা (কুমিল্লাবাসী) বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ, কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি অ্যামাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনও ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্যকিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে, জনগণ করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেকগুলো জুলুমের মধ্যে এটাও একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন।’ বিগত আওয়ামী লীগ সরকার কুমিল্লা জেলার নামকে ‘অসম্মান’ করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নামের জন্য কুমিল্লাসী যুদ্ধ করে নাই। কুমিল্লার মানুষ বলে নাই সুরমা নদী কিংবা কুশিয়ারা নদীর নামে বিভাগ করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। তারা বলেছেন, আমাদের পরিচয়েই আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে বিভাগ দেন। কেউ বলেনি ফেনীর নামে দেন। তাহলে তারাই যদি না বলে তাহলে কুমিল্লা নামে বিভাগ দেবেন না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত, একটি নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লার সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না।’ ১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া জামায়াতের এই কর্মী সম্মেলনে জনতার ঢল নামে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন