ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

কুমিল্লা এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

অনলাইন সংস্করণ
১৪ আগস্ট ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
কুমিল্লা এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
ফয়সাল মুবিন পলাশ: কুমিল্লা এরিয়া ও ৩৩ পদাতিক ডিভিশন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (১৩ আগস্ট) ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শনের সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটগুলোতে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় বিভিন্ন দিক—নির্দেশনা দেন। এছাড়াও জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরিদর্শনকালে সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং দুর‌্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সকলকে নির্দেশনা দেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার ছাড়াও সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন