ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

কুমিল্লায় ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ৯:৫১ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লায় ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় ১ হাজার ৮শত ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময়ে তার নিকট ১ হাজার ৮ শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার কোতয়ালি থানার বালুতুপা গ্রামের মোঃ নাসির ওসমান এর ছেলে মোঃ আলী হায়দার নিরব (১৯)। র‌্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন