ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

কুমিল্লায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
কুমিল্লায় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে একশত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় তাঁদের আটক করে র‌্যাব- ১১ এর একটি দল। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার জামবাড়ি উত্তর পাড়া গ্রামের আনোয়ারুল আজিম এর ছেলে মোঃ শফিউল আজম (৩৫) এবং কোতয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল কাদির চঞ্চল (৩৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদ্বয়ের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।

আরও পড়ুন