ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ভূয়া মেজর আটক

অনলাইন সংস্করণ
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ • ৬০ বার পঠিত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ভূয়া মেজর আটক
ফয়সাল মবিন পলাশঃ  র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভুয়া মেজর পরিচয় প্রদানকারী এক প্রতারককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নওহাটা গ্রামের জামাল হোসেন এর ছেলে মোঃ ইমামুল ফেরদৌস সোহাগ (৩০)। গ্রেপ্তারকৃত আসামী নিজেকে কখনো মেজর, কখনো লেঃ কর্ণেল, কখনো কর্ণেল পরিচয় দিয়ে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন সরকারী ও বেসরকারীপ্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এমনকি প্রতারণাকালে সে বিভিন্ন স্থানে নিজের ভিন্ন ভিন্ন পরিচয় দিত। কখনো নিজেকে তাসফিক, কখনো সোহাগ নামে পরিচয় দিত। এছাড়া তার নিকট থেকে একটি ভুয়া সেনাবাহিনীর কর্মকর্তার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে সেনা ইউনিফর্মে তার ছবি এবং মেজর বিজয় চৌধুরী (Rank: Maj, Name: Bijoy Chowdury) রয়েছে। এছাড়াও চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে নেয়া তাদের বিভিন্ন সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন সনদ, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। বিভিন্ন সময় মোবাইল ফোনে মিথ্যা পরিচয় দিয়ে টাকা নেয়ার অডিও রেকর্ডিংও উদ্ধার করা হয়। উপরোক্ত বিষয়ে নানাবিধ প্রতারণা করার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী বলে র‌্যাব জানান।

আরও পড়ুন