ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লায় রোগীদের সাথে প্রতারণা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ২ ফার্মেসিকে জরিমানা

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২০, ৩:৫০ অপরাহ্ণ ৫০ বার পঠিত
কুমিল্লায় রোগীদের সাথে প্রতারণা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ২ ফার্মেসিকে জরিমানা
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার সদর-দক্ষিণ উপজেলার লালমাই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের অপরাধে দুই ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (৮ নভেম্বর) লালমাই বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান পরিচালনাকালে রোগীদের সঙ্গে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাফি মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা ও আরও একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মো. আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওষুধগুলো টুকরো টুকরো করে পাতা থেকে কাটা। টুকরোগুলোর কোনোটিতে একটি আবার কোনোটিতে দুটি ওষুধ। মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের নাম কিংবা কোম্পানির নাম কোনও কিছুই বোঝার উপায় ছিলনা। প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ ফার্মেসি থেকে রোগীরা কিনে সেবন করে আসছিলেন। রাফি মেডিক্যাল হল নামে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ টুকরো টুকরো এসব ওষুধ জব্দ করা হয় ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে লালমাই বাজারে সাগর নামে একটি হোটেলকে ৪ হাজার ৫০০ টাকা এবং একটি মুদি দোকানসহ ৪ প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন