ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

কুমিল্লায় মেয়েকে নির্যাতনের অভিযোগ; সৎ মায়ের বিরুদ্ধে মামলা

অনলাইন সংস্করণ
১৩ অক্টোবর ২০২০, ২:০৬ অপরাহ্ণ ৪১ বার পঠিত
কুমিল্লায় মেয়েকে নির্যাতনের অভিযোগ; সৎ মায়ের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বিরাম বাড়ির ইসরাত জাহান তিথি নামের এক শিশু সৎ মায়ের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ১৪ বছর বয়সী তিথিকে সোমবার (১২ অক্টোবর) রাতে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় রাতেই লাভলী আক্তার নামের ওই সৎ-মায়ের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তিথিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যদিও রাতে অভিযান চালিয়ে ওই সৎ-মাকে গ্রেফতার করা যায়নি। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’ মামলার এজাহার অনুযায়ী, ইসরাত দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বিরাম বাড়ির জামাল হোসেনের মেয়ে। কয়েক বছর আগে তার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। লাভলী আক্তার নামের ওই সৎ মা দেবিদ্বার উপজেলার প্রেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি পাশের চান্দিনা উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন। সেখানেই তার নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় তিথি। শারীরিক ও মানসিক নির্যাতনে ওই শিশুটি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। শিশুটি ঠিকমতো কথাও বলতে পারছে না বলে জানিয়েছেন তিথির খালাতো ভাই নাছিমুল হাসান ভুইয়া। সংবাদঃ রাইজিং বিডি

আরও পড়ুন